পোস্টগুলি

2019 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অসহায় ও বঞ্চিতদের মাঝে স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশনের ঈদ বস্ত্র বিতরন

ছবি
ফেনী জেলার সোনাগাজী উপজেলার চরাঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিল ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ১ ই জুন সকাল ১০ টায় প্রায় দুই শতাধিক দরিদ্র মানুষকে পাঞ্জাবী, শাড়ী, লুংগি ও জামা দিয়ে সহযোগীতা করেছে স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশন। এই সময় শিশু-বৃদ্ধ সকলের সাথে আনন্দ আড্ডায় মেতে উঠে তারা। এছাড়াও ফেনীসহ এর আশেপাশের জেলাগুলো থেকে আসা সংগঠনের সদস্যদের মাধ্যমে বাছাই করা দরিদ্র মানুষদের জন্যেও তাদের এলাকায় ঈদ-বস্ত্র পাঠিয়ে দেয়া হয়। ঈদ বস্ত্র পাওয়া প্রত্যেকেই শিক্ষার্থীদের এই ব্যতিক্রমী উদ্যোগের সাধুবাদ জানান এবং এর প্রসার কামনা করেন। শিক্ষার্থীদের জমানো টাকা দান, পরিবার থেকে যাকাত/ফিতরার টাকা সংগ্রহ এবং নিজস্ব চেষ্টায় প্রবাসী ও সমাজসেবক দের দানের মাধ্যমে সংগঠনের সকল উদ্যোগ বাস্তবায়িত হয়। এই উদ্যোগ সম্পর্কে বস্ত্র বিতরন কমিটির আহবায়ক মিনহাজ উদ্দিন মাহমুদ বলেন, "স্টুডেন্টস চ্যারিটি ফাউন্ডেশন একটি ব্যতিক্রমী সামাজিক সংগঠন যার পরিচালনায় আছে স্কুল/কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। আমাদের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের প্রত...